যাবৎজীবন সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিনের এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে এসআরবি ৮। গোপন সংবাদের ভিত্তিতে ভোলার প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করে এসআরবি।
শনিবার বোরহান উদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকার একটি দূর্ঘম স্থান থেকে তাকে আটক করা হয়।
প্রসঙ্গত মাগুরা ২০১২ সালের একটি মাদক মামলায় তার যাবৎ জীবন সাজার আদেশ দেন বিজ্ঞ আদালত। রায়ের পর থেকে পালাতক থাকেন আসামী মোঃ লোকমান হোসেন।
লোকমান বোরহানউদ্দিন উপজেলার পদ্ম মনসা গ্রামের ৮ নং ওয়ার্ডের মোফাজ্জল হোসেন এর পুত্র বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেন এসআরবি।
এসআরবি ভোলা ক্যাম্প কমান্ডার মোঃ বিএম তানজীমুল ইসলাম বলেন আটক আসামী কে আইনগত প্রক্রিয়া শেষে বোরহান উদ্দিন থানায় প্রেরণ করা হয়েছে।
তিনি আরো বলেন এসআরবি জনসাধারণের জান মাল এর নিরাপত্তা সহ সমাজের অসঙ্গতি নির্মূলে সর্বদা সচেষ্ট আছে।
আরও পড়ুন:







