শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

রাতে মশারির ভিতরে ঢুকে সাপের কামড়, ধামরাইয়ে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ মোজাম্মেল হোসেন,ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:০১

শেয়ার

রাতে মশারির ভিতরে ঢুকে সাপের কামড়, ধামরাইয়ে স্কুলছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে রাতে ঘুমানোর সময় মশারির ভেতরে ঢুকে সাপের কামড়ে তারিফ সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের বাটুলিয়া গ্রামের ব্যবাসায়ী সুমনের ছেলে ঘুমন্ত অবস্থায় মশারির ভেতর সাপের কামড়ে অসুস্থ হয়। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ভ্যাকসিন না থাকায় ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে৷

পরিবার সূত্রে জানা যায়,রাতে নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে পড়ে ওই শিক্ষার্থী। একপর্যায়ে মশারির ভেতরে ঢুকে তাকে সাপে কামড় দেয়। পরে বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র,সাভার গণস্বাস্থ্য হাসপাতাল,সাভার এনাম মেডিকেল কলেজে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে ও বাঁচানো যায়নি এই ছাত্রকে৷

তারিফ কালামপুর বাজারের জনতা মডেল একাডেমির ছাত্র ছিল৷ তার এমন অকাল মৃত্যুর ঘটনায় পরিবার,শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, বর্ষাকালে এলাকায় সাপের উপদ্রব বাড়লেও ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার ভ্যাকসিন না থাকায় এমন অকাল মৃত্যু বরণ করতে হয়েছে৷ এমন মৃত্যু আমরা প্রত্যাশা করিনা তাই দ্রুত ভ্যাকসিন সরবরাহের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আহমেদুল হক তিতাস জানান, হাসপাতালে পর্যাপ্ত সাপে কাটার অ্যান্টিভেনম রয়েছে। তবে গতরাতে কোনো স্কুলছাত্র-ছাত্রী চিকিৎসা নিতে এসে অ্যান্টিভেনম না পাওয়ার অভিযোগ তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান তিনি।