শনিবার

২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মো.সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৪

শেয়ার

পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে শনিবার দুপুরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সোনালী ব্যাংকের সামনে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে যায়। সেখানে জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর বক্তব্যের পর শেষ হয় এ সমাবেশ।

এর আগে ছোট ছোট মিছিল নিয়ে সোনালী ব্যাংকের সামনে জরো হয় নেতাকর্মীরা।সেখানে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদলের রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ,আদম সুফি,প্রত্যেক উপজেলা বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদকসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।