বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যক্রম, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের বিভিন্ন বিষয় এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে সভায় আলোচনা হয়।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার আহ্বায়ক মোর্শেদ জিতু ও সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরাও সভায় অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেরপুর জেলার সাবেক সদস্য সচিব শাহনূর রহমান সায়েম, জুলাই অ্যাক্টিভ ফ্যামিলির সভাপতি সেলিম মিয়া, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা এবং রাষ্ট্রীয় সংলাপ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আ ন ম আয়াস।
সভায় জুলাই আন্দোলনের চেতনা, আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে থাকা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সমন্বিতভাবে এগিয়ে নেয়ার বিষয়ে মতবিনিময় করা হয়।
আরও পড়ুন:







