শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার খ্রিষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক মদের সিজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







