রাজধানী ঢাকাসহ এর পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সাথে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার সকালে ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সাথে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৯ মিনিটে।
আরও পড়ুন:







