শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্টাটাস কে কেন্দ্র করে প্রাণ গেলো বাবার, আটক এক

মোঃ হামজা শেখ, রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

রাজবাড়ীতে মেয়ের ফেসবুক স্টাটাস কে কেন্দ্র করে প্রাণ গেলো বাবার, আটক এক
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর কালুখালীতে মেয়ের ফেসবুক স্টাটাস দেয়া কে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালের দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম খান কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বুধবার দূপুরে নজরুল ইসলামের মেয়ে রুনা নিজের ফেসবুক আইডিতে একই এলাকার গোলাপীর মেয়ে কে উদ্দেশ্য করে একটি কটুক্তি মুলক পোস্ট করে। তবে ওই পোস্টে কারো নাম উল্লেখ করা হয়নি।

নিহতের বড় মেয়ে তাহমিনা আক্তার বলেন, তার ছোট বোনের দেওয়া একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপী বেগমের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে তারা নজরুল ইসলাম খানের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় ইট ও লাঠির আ*ঘাতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম খান নিহ*ত হন। একই ঘটনায় তার স্ত্রী জহুরা বেগম ও মেয়ে রুনা গুরুতর আহত হয়েছেন।

ঘটনার পর পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাকিবুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কৃষক নজরুল ইসলাম খানকে পিটি*য়ে হ*ত্যার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থল থেকে একটি লাঠি জব্দ করা হয়েছে। একই সঙ্গে গোলাপী নামে এক নারীকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।