শুক্রবার

২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০ আশ্বিন, ১৪৩৩

সাভারে এসআই আলতাফ হত্যা মামলার আসামি মারুন গ্রেপ্তার

মাসুদ রানা,সাভার প্রতিনিধি

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৫

শেয়ার

সাভারে এসআই আলতাফ হত্যা মামলার আসামি মারুন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

সাভারের আমিন বাজারে এসআই আলতাব হত্যা মামলার এজাহারভুক্ত ৮ নাম্বার আসামি মারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে আমিন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ জাকির আল আহসান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স-সহ বড়দেশী পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে আলতাব হত্যার মামলার এজারভুক্ত আসামি মারুনকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ডের আবেদন করে তাকে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।