বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর (ঝিনাইদহ)

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৪

আপডেট: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৫

শেয়ার

মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, গাঁজা ও ইয়াবা উদ্ধার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ বোতল ভারতীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/১২-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশানঘাট নামক স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মোস্তাক আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আসামিবিহীন অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

অন্যদিকে, যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৪৭/৭-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোপালপুর এলাকায় মো. আব্দুল্লাহর ঘাসখেতের পাশ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. আব্দুস সালামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আসামিবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ গ্রাম গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুটি অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩০ বোতল ভারতীয় মদ, ৫০০ গ্রাম গাঁজা ও ১ হাজার ৩৯৪ পিস ইয়াবা ট্যাবলেট। অভিযানের সময় কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।



আরও পড়ুন: