নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,বদলগাছী সদর সর্দারপাড়ার মৃত মছিরউদ্দিন মন্ডলের ছেলে কৃষকলীগ নেতা মো. জাহাঙ্গীর আলম (৪৬) এবং উপজেলার চাকরাইল গ্রামের মো. আমিরুল ইসলাম মেম্বারের ছেলে উপজেলা ছাত্রলীগ নেতা মো. নাজমুস শাকিব (৩০)।
পুলিশ জানায়, নওগাঁ জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। কেউ অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন:







