এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে দায়িত্বে অবহেলা ও ভুলের কারণে যশোর শিক্ষা বোর্ডের ১ হাজার ৬৮৪ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে দুই বছরের জন্য খাতা মূল্যায়ন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।
তাদের মূল্যায়নের ভুলে ২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্নিরীক্ষণের আবেদনের পর দেখা যায় নতুন করে ফেল থেকে পাস করেছে ৩৮০ জন গ্রেড পরিবর্তন হয়েছে ১ হাজার ৩০৪ জনের এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫২ জন শিক্ষার্থী।
বুধবার সকালে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খাতা মূল্যায়নে এই বড় ধরনের ভুলের দায়ে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী দুই বছর তাদেরকে বোর্ডের কোনো খাতা মূল্যায়ন কার্যক্রমে রাখা হবে না।
আরও পড়ুন:







