বগুড়া কলেজকে সরকারি করার বিষয়ে ডিও (ডেমি অফিসিয়াল) লেটারে স্বাক্ষর করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া কলেজের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস, নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ডিও লেটারে স্বাক্ষর করেন।
কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
বগুড়া কলেজের সভাপতি মো. আদিল শাহরিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি মো. শাহিদ উন নবী সালাম, ভিপি কে. এম. খায়রুল বাশার, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার রোস্তম আলী ও সহসভাপতি আব্দুল খালেকসহ দলীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন:







