বৃহস্পতিবার

২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৯ আশ্বিন, ১৪৩৩

যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে রাইটস যশোর

কে এম জারিদুল ইসলাম,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৮

শেয়ার

যশোরে স্কুলছাত্রী শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনা তদন্ত করবে রাইটস যশোর
ছবি: সংগৃহীত

যশোরের চাঁচড়া ইউনিয়নের ভাতুড়িয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনায় ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার সংস্থা রাইটস যশোর।

এ লক্ষ্যে সংস্থাটির নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- যশোর জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. আবুল কালাম আজাদ লিটু, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট সরোয়ার হোসেন, মানবাধিকারকর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশ। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক জানান, আগামী ২৫ সেপ্টেম্বর তদন্ত কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি অনুসন্ধান করবেন।

সংস্থাটি জানিয়েছে, তদন্তের মাধ্যমে শিপ্রা ঘোষের মৃত্যুর ঘটনায় উত্থাপিত অভিযোগ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখা হবে।