চট্টগ্রামের মিরসরাইয়ে ভয় দেখিয়ে ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাই করা মুরগির বিষ্ঠার আনুমানিক মূল্য ২ লাখ ৫২ হাজার টাকা।
মঙ্গলবার রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড়ের ৭ নম্বর ওয়ার্ডের আরাফাত হোটেলের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- করেরহাট ইউনিয়নের ভালুকিয়া এলাকার মামতো ভূঁইয়া বাড়ির মজল হক ও একই ইউনিয়নের বরইয়া দিঘী এলাকার বদি মিস্ত্রি বাড়ির মো. শাকিল।
পুলিশ জানায়, করেরহাট ইউনিয়নের হাবিলদারবাসা এলাকা থেকে ভয় দেখিয়ে এসব মুরগির বিষ্ঠা ছিনতাই করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ৬৭ হাজার ২০০ কেজি মুরগির বিষ্ঠা ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। পরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়।
আরও পড়ুন:







