বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আমাদের ‘সন্ত্রাসী’আখ্যা দিয়েছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: ইরানের প্রেসিডেন্ট আওয়ামী নেতাদের লাগামহীন বক্তব্য এখন ট্রলের উপাদান হজের টাকা জমা নিতে আগামী শুক্র-শনিবার সারাদেশে ব্যাংক খোলা রাখার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎসহ বিকল্প ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির ইউপি নির্বাচনে জামানত-ভোটের ব্যয় বাড়লো নির্বাচন কমিশন গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, ট্রাকচালক আটক কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড পাচারের ঝুঁকিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: প্রতিমন্ত্রী

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড

মোঃ ইমরান হোসেন, পটুয়াখালী

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৬

শেয়ার

কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, যুবকের এক বছরের কারাদণ্ড
ছবি: বাংলা এডিশন

পটুয়াখালীর কুয়াকাটায় ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিকাশের দোকানে প্রতারণার চেষ্টা করার অভিযোগে রাসেল হাওলাদার নামে এক যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ২টার দিকে কুয়াকাটার হামিম নামের এক বিকাশ ব্যবসায়ীর দোকানে এ ঘটনা ঘটে। নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা নেয়ার চেষ্টা ও ভয়ভীতি দেখানোর সময় স্থানীয় জনতা রাসেলকে আটক করেন।

পরে বিষয়টি জানাজানি হলে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী, পুলিশ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রাসেল হাওলাদার ঝালকাঠির নলছিটি এলাকার হারুন অর রশিদের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী মিরাজ বলেন, রাসেল নিজের পরিচয় গোপন করে দুটি বিয়ে করেছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে। এছাড়া তিনি হোটেল সি স্টারে ম্যাজিস্ট্রেট পরিচয়ে কক্ষ ভাড়া নিয়েছিলেন। স্থানীয় বিকাশ ব্যবসায়ী হামিমের কাছ থেকে ৩০ হাজার টাকা পাঠিয়ে টাকা পরিশোধ না করে উল্টো তাকে হুমকি দিতে থাকেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, কথিত ভুয়া ম্যাজিস্ট্রেট রাসেল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয় ব্যবহার করে স্থানীয় একটি বিকাশের দোকানে ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা বা টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করে ৪৪তম বিসিএসের গেজেটের ২৩২ নম্বর ক্রমিকে থাকা মো. রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো. রাসেল হাওলাদার করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তা পরিবর্তন করা হয়েছে। এ ঘটনায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

কেউ ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান ইয়াসিন সাদেক।