বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মোঃ হামজা শেখ , রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৭

শেয়ার

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ছবি: বাংলা এডিশন

রাজবাড়ীর পাংশায় রুনা খাতুন (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় মিলন শেখ (১৯) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে বিশেষ জেলা ও দায়রা জজ আদালত ও পারিবারিক আপিল আদালত, রাজবাড়ীর বিচারক মো. ইউসুফ হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিলন শেখ পাংশা উপজেলার খামারডাঙ্গী মুচিদাহ গ্রামের খলিল শেখের ছেলে। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে, এ মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মামলা নারী ও শিশু আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২০২৩ সালের ১৯ আগস্ট দিবাগত রাতে কাতারপ্রবাসী আনিছুর রহমানের স্ত্রী রুনা খাতুনকে হত্যা করা হয়।