বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

ভোলায় বৈরি আবহাওয়া অব্যাহত, ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

মোঃ শফিক খাঁন,ভোলা প্রতিনিধি,

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪৫

শেয়ার

ভোলায় বৈরি আবহাওয়া অব্যাহত, ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
ছবি: বাংলা এডিশন

ভোলায় গতরাত থেকে শুরু করে থেমে থেমে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এতে স্বাভাবিক জীবন যাপনে কিছুটা বিঘ্নতা দেখা দিলেও কর্মস্থলে যেতে কিছুটা ভোগান্তি পরেছে মানুষ।

ভোলা আবহাও অধিদপ্তরের সিনিয়র অবজারভার মোঃ মাহবুবুর রহমান জানিয়েছেন গত ২৪ ঘন্টায় জেলায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৈরি আবহাওয়া বিরাজ করছে ভোলায়, উপকূলী জেলা সমুহের নদী বন্দরে ১নম্বর ও সমুদ্র বন্ধরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে।

বৈরি আবহাওয়া পরিস্থিতির কারনে উপকূলীয় জেলা ভোলায় আরো ভারি বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশংকা রয়েছে বলে জানিয়েছেন ভোলা আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।