বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩২

শেয়ার

শেরপুর সীমান্তে ১৭ লাখ ৫৮ হাজার টাকার ভারতীয় কসমেটিকস আটক
ছবি; সংগৃহীত

‎জান্নাতুল বাকী,শেরপুর প্রতিনিধি‎শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও একটি পাওয়ার টিলার ট্রলি আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা।

‎বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার গজনী এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছিল বলে জানায় বিজিবি। অভিযানকালে একটি পাওয়ার টিলার ট্রলিসহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করা হয়।

‎আটককৃত পাওয়ার টিলার ট্রলি ও কসমেটিকসের সর্বমোট সিজার মূল্য ১৭,৫৮,২৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

‎বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।