বুধবার

২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৮ আশ্বিন, ১৪৩৩

যশোরে যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক দুই

জারিদুল ইসলাম,যশোর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১২

শেয়ার

যশোরে যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক দুই
ছবি: বাংলা এডিশন

যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেয়ারডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে স্পেশাল রিজার্ভ ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) যশোর ক্যাম্পের সদস্যরা। ফেয়ারডিল দেখতে ফেনসিডিলের মতোই এবং কার্যকারিতাও একই।

মঙ্গলবার রাতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, অলিয়ার বিশ্বাস, পিতা- শহিদুল বিশ্বাস, রাসেল হোসেন, পিতা- মহিউদ্দিন

উভয়ের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামে।

এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা যশোর নিউমার্কেট এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিলের পাশাপাশি একটি স্মার্টফোন, দুটি বাটন ফোন এবং নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।"