মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
শাহজালালের ভাইরাল ভিডিও ঘিরে রহস্য; সিসিটিভির ফুটেজ দেখে যা জানালো কর্তৃপক্ষ আওয়ামী দোসরখ্যাত পরিচালক নাসিরের রাজত্ব বার্ন ইনস্টিটিউটে! ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত ঢাবি উপাচার্যের সঙ্গে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বেতন চাওয়ায় রাঁধুনিকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পুলিশ হেফাজতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি; না.গঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল গ্রেপ্তার এসআলমকে কয়লা সরবরাহের কাজ দিতে চায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা

মেহেরপুর প্রতিনিধি সেলিম রেজা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫৮

শেয়ার

মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
ছবি: সংগৃহীত

মেহেরপুরে সার ডিলার নিয়োগে ক্ষমতাসীন দলের নেতারা নিজ দলীয় ব্যক্তিদের নামের তালিকা পাঠিয়েছে বলে অভিযোগ করেছে সচেতন নাগরিক সমাজ।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতার দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দেয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগে আবেদন যাচাই, যোগ্যতা নির্ধারণ, অগ্রাধিকার তালিকা ও চূড়ান্ত নির্বাচন—প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। যোগ্য আবেদনকারীর সংখ্যা নির্ধারিত ডিলারের চেয়ে বেশি হলে প্রকাশ্য লটারির মাধ্যমে নির্বাচন এবং অযোগ্য আবেদনকারীদের বাদ দেওয়ার কারণ প্রকাশের দাবি জানান তারা।

এ ছাড়া বাছাই কমিটিতে আবেদনকারী ডিলারদের প্রতিনিধিত্ব, যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রকাশ, সম্ভাব্য অনিয়মের তদন্ত এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো বিশেষ সুবিধা না দেওয়ার দাবি জানানো হয়।

সচেতন নাগরিক সমাজের পক্ষে মানববন্ধনে নেতৃত্ব দেন শামসুল খান। আরো উপস্থিত ছিলেন সোহেল রানা, আজমাইন হোসাইন, আবুল কালাম, নুর রহমান, তৌফিকুল ইসলামসহ অনেকে।

পরে সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে গেলে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা। স্মারকলিপি প্রদানকালে কেন সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হলো, সে বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আরও পড়ুন: