মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

সর্বশেষ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাঁশখালীতে তিন গুণী শিক্ষক নির্বাচিত ঢাবি উপাচার্যের সঙ্গে সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ বেতন চাওয়ায় রাঁধুনিকে মারধর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পুলিশ হেফাজতে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি; না.গঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক ফয়সাল গ্রেপ্তার এসআলমকে কয়লা সরবরাহের কাজ দিতে চায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী মিরপুর ডিওএইচএসে ফ্ল্যাট পেলো শহীদ ও গুরুতর আহত ৭০ পরিবার ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে শেরপুরে বিক্ষোভ

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে শেরপুরে বিক্ষোভ

‎জান্নাতুল বাকী, শেরপুর

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৩

শেয়ার

ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে শেরপুরে বিক্ষোভ
ছবি: বাংলা এডিশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎‎মঙ্গলবার শেরপুর সদর উপজেলার ইসলামী ব্যাংকের শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, শেরপুর-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাওলানা নুরুল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. হাসানুজ্জামান। এ ছাড়া প্রভাষক জাহিদ আনোয়ার, মতিন, আব্দুল সোবহানসহ ফোরামের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকরা এতে অংশ নেন।

‎‎বিক্ষোভ কর্মসূচি থেকে ফোরামের পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

‎‎১. ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জহির হোসেনকে অনতিবিলম্বে পদত্যাগ বা অপসারণ করতে হবে।

‎‎২. ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং খাতে দক্ষ, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।

‎‎৩. ফোরামের দাবি অনুযায়ী, এস আলমের অবৈধভাবে অর্জিত ৮২ শতাংশ শেয়ার ও পাচারকৃত সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকের প্রকৃত মালিকানা মূল উদ্যোক্তা ও বৈধ মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

‎৪. ব্যাংকের পরিচালনা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দুই বছর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি না দিয়ে অভিজ্ঞ কর্মকর্তাদের চুক্তিভিত্তিক মেয়াদ নবায়ন করতে হবে।

‎৫. ব্যাংকের অভ্যন্তরে সক্রিয় এস আলমের চিহ্নিত দালাল ও সুবিধাভোগী কর্মকর্তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে।

‎৬. ব্যাংক লুটের অভিযোগের বিচার, পাচারকৃত অর্থ উদ্ধারের উদ্যোগ এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।

‎বিক্ষোভকারীরা ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ রক্ষা, ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা এবং আমানতকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।



আরও পড়ুন: