ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।
তবে এ ঘটনায় সন্দেহে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে । প্রসঙ্গত--গত দুই দিন আগে পরিবার থেকে নিখোঁজ হন শিশু ইসমাইল।
দুই দিন পর মো. ইসমাইল হোসেন (৭) নামের ঐ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইসমাইল ওই এলাকার মো:আকবর হোসেনের ছেলে।
স্থানীয়রা সকালে খালের পানিতে একটি বস্তা ভাসতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে বস্তার ভেতরে মরদেহ দেখতে পেয়ে তাঁরা জরুরী সেবা ৯৯৯ কল করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ শিশু ইসমাইলের বলে শনাক্ত করা হয়।
জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর ইসমাইল নিখোঁজ হয়। এ ঘটনায় ওই দিনই বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ আলী বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো চলছে।
রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানানো যাবে। তবে এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আমারা হেফাজতে এনেছি।
আরও পড়ুন:







