কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন। আগামী দুই বছরের জন্য তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিমের প্রক্টর হিসেবে দায়িত্বের মেয়াদ ২২ সেপ্টেম্বর অপরাহ্নে শেষ হবে। বিষয়টি বিবেচনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংশোধিত আইন-২০১৩-এর তফসিলের ১৫(১) ধারা অনুযায়ী রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেনকে তার স্থলে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিয়োগ দেয়া হয়েছে।
এর আগে অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার পর নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পাচ্ছেন ড. মো. শাহাদাৎ হোসেন।
আরও পড়ুন:







