বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদল।
মঙ্গলবার দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে উপজেলা চত্বরে শেষ হয়। মিছিল শেষে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাব হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আলমাছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুগ্ন আহ্বায়ক সামছুল আলম মিশুক, মো: নাসির উদ্দিন , মিরাজ হোসেন রাজ, মাসুম শিকদার , রেজাউল করিম রতন, যুবনেতা শাকিল মোল্লা, মীর মনির হোসেন আলম ও কাজী শিমুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিভিন্ন স্থানে অরাজকতারসৃষ্টি করছে। বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে।
আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হস্তে মোকাবেলা করা সহ সাধারণ জনগণকে এই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহবান করা হয়।
আরও পড়ুন:







