ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সাপে কামড়ের ঘটনায় কোনো ধরনের ঝাড়ফুঁক বা ওঝার ওপর নির্ভর না করে দ্রুত নিকটস্থ হাসপাতাল বা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই এবং জামায়াতে ইসলামীর স্থানীয় আমির ফারুক আহমদসহ স্থানীয় অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও সচেতন মহেশপুর গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হয়।
আরও পড়ুন:







