মঙ্গলবার

২২ সেপ্টেম্বর, ২০২৬ ৭ আশ্বিন, ১৪৩৩

অপ্রতীম হত্যার বিচারসহ চার দাবিতে কুবিতে মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৮

আপডেট: ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:৪৯

শেয়ার

অপ্রতীম হত্যার বিচারসহ চার দাবিতে কুবিতে মৌন মিছিল
ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশরাত শাহরিয়ার অপ্রতীম হত্যার দ্রুত বিচার ও শিক্ষার্থীদের উত্থাপিত ৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলে শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করেন। পরে গোলচত্বর থেকে পায়ে হেঁটে আইন ও ইঞ্জিনিয়ারিং অনুষদ প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে দক্ষিণ মোড় পর্যন্ত যান তারা। সেখান থেকে পুনরায় গোলচত্বরে ফিরে এসে মৌন মিছিলটি শেষ হয়।

মিছিল শেষে বাংলা বিভাগের শিক্ষার্থী ফারহা খানম বলেন, ‘অপ্রতীম হত্যার শোক পালন এবং হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আমরা মৌন মিছিল করেছি। শুরু থেকেই আমরা ৪ দফা দাবি জানিয়ে আসছি। এসব দাবি বাস্তবায়নের জন্যই আজ আমরা এখানে জড়ো হয়েছি। আমরা চাই, প্রশাসন দ্রুত অপ্রতীম হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি আমাদের ৪ দফা দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।’