ঝিনাইদহের মহেশপুরে ডাকাতির প্রস্তুতি/চেষ্টার মামলায় মোঃ মাসুদ রানা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মহেশপুর থানা পুলিশ।
গ্রেপ্তার মাসুদ রানা উপজেলার ভালাইপুর গ্রামের মনোয়ার মুন্সীর ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মহেশপুর থানায় দায়ের করা মামলা নম্বর-৩৫, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩৭৫/২৬; দণ্ডবিধি ১৮৬০-এর ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়।
পুলিশ আরও জানায়, মাসুদ রানার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর পৃথক ধারায় আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ১৩ জুন ২০২৬ এবং অপরটি ২০ অক্টোবর ২০২৫ তারিখে মহেশপুর থানায় দায়ের করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মামলার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:







