পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৪ লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৭৭ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
সোমবার দুপুর ২টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মনোহরখালী ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী ও পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনোহরখালী ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনার সময় একটি ইঞ্জিনচালিত যানবাহনকে সন্দেহ হলে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় যানবাহনের ভেতর থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুদ করা বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়।
অভিযানে মোট ৭৭ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
তবে অভিযানের সময় জব্দকৃত সিগারেটের প্রকৃত মালিক বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ করা নকল সিগারেটগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন এবং বাজারজাতকরণ রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও উপকূলীয় এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় এলাকায় চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও বাজারজাতকরণ প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় মির্জাগঞ্জের মনোহরখালী ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:







