গাজীপুরের টঙ্গীতে নেশার টাকা না পেয়ে ববিতা খাতুন (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী খোকনের (৪২) বিরুদ্ধে।
এ ঘটনায় খোকনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার দুপুরে টঙ্গীর পাগাড় আল-মদিনা মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ববিতা একটি পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। হামলায় তার মাথা, কাঁধ ও হাতে জখম হয় এবং বাঁ হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম জানান, খোকনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন:







