কোস্ট গার্ড দক্ষিণ জোনের আভিযানিক টিম মাদক,অস্ত্র, ও চোরা চালান মুক্ত অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র সহ ৩ দস্যু কে আটক করেন।
আটক ৩ যুবক জেলার তজুমদ্দিন উপজেলার বাসীন্দা বলে প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া উইংস।
তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকার মুক্তি যোদ্ধা বাজার এলাকা থেকে দেশীয় অশ্ত্র সহ তাদের আটক করেন।
এসময় তাদের সন্দেহ জনক বসত ব্ড়ীতে তল্লাশি করলে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ৩ টি রকেট প্লেয়ার,১৫ রাউন্ড পিস্তল বল্ট,২ রাউন্ড কার্তুজ,,১ রাউন্ড রাইফেল বল্ট ও ৪ টি দেশীয় রাম দা সহ আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোষ্টগার্ড নৌ পথে দেশ ও দেশের মানুষের সেবার সর্বদা নিয়োজিত। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান কোস্ট গার্ড।
আরও পড়ুন:







