ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আব্দুল হেলিমের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সিংরইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধর্ষণ ও যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধনে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও শিশুদের নিরাপত্তা নিশ্চিত কর এবং ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চাই এসব দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
বক্তারা বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিশু ও নারীর নিরাপত্তায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
আরও পড়ুন:







