সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

কে এম জারিদুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২৭

শেয়ার

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ছয় লাখ টাকার মাদক ও চোরাচালানী মালামাল জব্দ
ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫ বোতল এসকাফ সিরাপ (ESCUF SYRUP), ২৫ বোতল উইনসেরেক্স সিরাপ (WINCEREX SYRUP), ১টি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১.৫ কেজি কিসমিস ও ৭৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।