সোমবার

২১ সেপ্টেম্বর, ২০২৬ ৬ আশ্বিন, ১৪৩৩

বেহাল সড়কে আটকে ফায়ার সার্ভিস: বিজয়নগরে আগুনে পুড়ে ছাই বসতঘর

মোছাব্বির হাসান সজীব,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৭

শেয়ার

বেহাল সড়কে আটকে ফায়ার সার্ভিস: বিজয়নগরে আগুনে পুড়ে ছাই বসতঘর
ছবি: বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন কালিসীমা মো. আলমগীর এর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সড়কের বেহাল দশার কারণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।

রবিবার রাতে উপজেলার চান্দুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাতের পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। তবে সড়কের বেহাল অবস্থার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশার কারণে জরুরি সময়ে ফায়ার সার্ভিসসহ অন্যান্য সেবাদানকারী যানবাহনের চলাচলে ভোগান্তি হচ্ছে।

এবিষয়ে বিজয়নগর ফায়ার স্টেশনের সাব অফিসার মানিক সিকদার জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, আনুমানিক ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া