বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল।
রবিবার রাতে রামপাল উপজেলার গোপীনাথপুর বগুড়া ব্রিজ সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি সিলভার রঙের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোংলা উপজেলার দিগরাজ এলাকার হাসান হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার এবং উত্তর মালগাজী এলাকার কামাল কাজীর ছেলে রহমত কাজী।
এসআরবি-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনাকালে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধারকৃত গাঁজা, জব্দ করা গাড়ি ও গ্রেপ্তার দুজনকে রামপাল থানায় হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:







