রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ইসমাইল খান ইয়ানবী,মহেশপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৭

শেয়ার

মহেশপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার নওদা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে ওহিদুল ইসলাম বিকেলে গ্রামের মাঠে নিজের ড্রাগন ক্ষেতে কাজ করছিলো। এক পর্যায়ে বাগান সুরক্ষায় দেয়া নেটে পেঁচিয়ে থাকা বিষধর সাপ তাকে ছোবল দেয়। কৃষক ওহিদুল বাড়ি ফিরলে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক ওঝার কাছে নেন। ওঝার ঝাড়ফুঁকের একপর্যায়ে ওহিদুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।