রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের জনসচেতনতামূলক কর্মসূচি পালন

‎মানিকগঞ্জ,প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:২৭

শেয়ার

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের জনসচেতনতামূলক কর্মসূচি পালন
ছবি: বাংলা এডিশন

কেন্দ্রীয় যুবদল ঘোষিত মানিকগঞ্জের হরিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়েছে।

‎২০ সেপ্টেম্বর বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারার নেতৃত্বে ঝিটকা বাজারে বর্জ্য ও ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়।

‎গালা ইউনিয়ন যুবদলের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে গালা ইউনিয়ন বিএনপি'র কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, বাল্লা ইউনিয়ন যুবদলের সভাপতি রিজু চৌধুরী প্রমুখ।

‎গলায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেলিম মৃধার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

‎এর আগে ডেঙ্গু প্রতিরোধে ঝিটকা বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বর্জ্য ও ময়লা পরিষ্কারে অংশগ্রহণ করে যুবদলের নেতৃবৃন্দ।