রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

শেরপুরের শ্রীবরদী সীমান্তে এক লাখ টাকার ভারতীয় মদ জব্দ

‎জান্নাতুল বাকী জেলা প্রতিনিধি শেরপুর

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:১৪

শেয়ার

শেরপুরের শ্রীবরদী সীমান্তে এক লাখ টাকার ভারতীয় মদ জব্দ
ছবি: বাংলা এডিশন

‎শেরপুরের শ্রীবরদী উপজেলার রাজাপাহার সীমান্ত এলাকা দিয়ে চোরাই পথে আনা ৭০ বোতল ভারতীয় মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

‎রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কর্নোঝোড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় মদ জব্দ করেন। জব্দকৃত ভারতীয় মদের সিজার মূল্য ১ লাখ টাকা।তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাদক কারবারিরা।

‎এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।