রবিবার

২০ সেপ্টেম্বর, ২০২৬ ৫ আশ্বিন, ১৪৩৩

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২০

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:২০

শেয়ার

জবিতে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

রবিবার দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাসুদ ও লোক প্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। সংঘর্ষের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ভিক্টোরিয়া পার্কে চায়ের দোকানের পাশে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম জানি না তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি এখন মোটামুটি শান্ত।’