কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন তমা খাতুন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে গোলাপনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক ওই তরুণীকে তুলে নিয়ে যায়। পরে তাকে নির্জন স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যায় বলে অভিযোগ।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়।
ঘটনার পর বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন:







