উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের নূর ইসলাম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাবের শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুল মিলনায়তনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
সভাপতি পদে জাহিদ হাসান টুকুন ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রভাতফেরীর সম্পাদক ফকির শওকত পেয়েছেন ৪৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় নূর ইসলাম ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ওহাবুজ্জামান ঝন্টু পেয়েছেন ৪১ ভোট এবং সময় টিভির জুয়েল মৃধা পেয়েছেন ২৯ ভোট।
ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে গ্রামের কাগজের দেওয়ান মোর্শেদ আলম ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী নিউ এজের সাইফুর রহমান সাইফ পেয়েছেন ৫২ ভোট।
কার্যনির্বাহী সদস্যের ছয়টি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত ছয়জন হলেন শহিদ জয় ৯৬ ভোট, রফিকুল ইসলাম ৯২ ভোট, গালিব হাসান পিল্টু ৮১ ভোট, মুরশিদুল আজিম হিরু ৭৯ ভোট, এস এম সোহেল ৬২ ভোট এবং তৌহিদ জামান ৫৯ ভোট।
এ পদে সফিক সাঈদ ৫৪ ভোট এবং আব্দুল ওয়াহাব মুকুল ৪৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এ ছাড়া ভোটের আগেই একক প্রার্থী থাকায় সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সকাল থেকেই প্রেসক্লাব যশোরে সাংবাদিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল ও সদস্য রেজাউল করিম নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
আরও পড়ুন:


.jpg)




