ঝিনাইদহের মহেশপুরে আদালতের রায়ে দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম জিয়াউর রহমান জিয়া (৪৬)। তিনি উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের চুন্নিরআইট গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে আলমডাঙ্গা সি.আর ৩০৩/২৪ এবং মহেশপুর সি.আর ১০৫/২০ নম্বর মামলাসহ আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।
এ ছাড়া মহেশপুর সি.আর ১০৫/২০ মামলার এস.সি ৬৬৬/২৩ নম্বর মামলায় আদালতের রায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার ৫৬০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
পুলিশ জানায়, আদালতের রায়ের পর তার বিরুদ্ধে জারি হওয়া আইনগত প্রক্রিয়ার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


.jpg)




