রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার পর এবার মধ্য বাড্ডায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে মধ্য বাড্ডার ইউলুপের নিচে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিপরীতে এ ঘটনা ঘটে। বাসটি আলিফ এন্টারপ্রাইজের স্টাফ বাস বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুল বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে রাত ৭টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। এটি একটি স্টাফ বাস। কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আলিফ এন্টারপ্রাইজ লেখা বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। কয়েকজনকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে দেখা যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরে এবং সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে।
আরও পড়ুন:

.jpg)





