শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

নানা আয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৭

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৮

শেয়ার

নানা আয়োজনে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গৌরবের ৬০ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার দিনভর নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে সকাল ১০ টায় প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় ও কোর্ট এলাকা ঘুরে একই স্থানে এসে শেষ হয়। এর পরে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার, বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবির খান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্রফেসর সিদ্দিকুর রহমান, সরদার আলী হোসেন,এমএম শাহজাহান মুকুল প্রমুখ বক্তব্য রাখেন এসময়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম সনি। এর পর কেক কেটে প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে নতুন মাত্রা যোগ করা হয়।

জেলার বিভিন্ন প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা চুয়াডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এসে ফুলের শুভেচ্ছা জানান।