শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

পঞ্চগড়ে যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

সম্রাট হোসাইন,পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:০৯

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:১২

শেয়ার

পঞ্চগড়ে যুবদলের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
ছবি: বাংলা এডিশন

ডেঙ্গু প্রতিরোধে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার দুপুরে পঞ্চগড় জেলা যুবদলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিএনপির দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পরিচালিত হয় এ অভিযান। এ সময় আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু ও জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু।

অভিযানে উপস্থিত ছিলেন, জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে জনসাধারণকে সচেতনতা করেন।