শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

নিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার

রেজাউল করিম লিটন,চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫০

শেয়ার

নিখোঁজের ৯ দিন পর চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মাইজ উদ্দিন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে নদীর পানিতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

নিহত মাইজ উদ্দিন ঢাকার লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। তিনি ঢাকার রসুলবাগ এলাকার একটি জুতা তৈরির কারখানায় প্রায় ৮ থেকে ৯ বছর ধরে কাজ করছিলেন। গত ৯ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে মাথাভাঙ্গা নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

পুলিশ জানিয়েছে, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।