শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

বানারীপাড়া সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত এক

সাঈদ পান্থ,বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০৩

শেয়ার

বানারীপাড়া সড়কে মর্মান্তিক বাস দুর্ঘটনা, নিহত এক
ছবি: বাংলা এডিশন

বরিশালের বানারীপাড়া-বরিশাল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লোকাল বাস পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একাধিক যাত্রী। বাসটিতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সকালে পাড়া থেকে বরিশালগামী লোকাল বাসটি গড়িয়ার পাড়ের আগে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ পর্যন্ত বাইশারী হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে মালেক নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। আহতদের উদ্ধারের পাশাপাশি বাসের ভেতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।