শনিবার

১৯ সেপ্টেম্বর, ২০২৬ ৪ আশ্বিন, ১৪৩৩

ধামরাই নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল

মোজাম্মেল হোসেন,ধামরাই প্রতিনিধি

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১০

শেয়ার

ধামরাই নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল
ছবি: বাংলা এডিশন

ঢাকার ধামরাইয়ে মশাল জ্বালিয়ে প্রতিবাদ মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা।

শুক্রবার রাতে ধামরাই উপজেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল হয়েছে বলে নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা।

গত ১৫ সেপ্টেম্বরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল সহ সাত জনের নামে গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মিছিল সূত্রে জানা যায়, মৃত্যুদণ্ডের রায় কে কেন্দ্র করে ধামরাই উপজেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার রিফাত আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে ঘোষিত রায়কে অবৈধ জানিয়ে তা প্রত্যাখ্যানের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।

কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস জানান,মিছিল হয়েছে আপনার মাধ্যমে জানতে পারলাম। ভিডিও যুদি থাকে দিলে আমরা সত্যতা নিশ্চিত করতে পারতাম।