ভোলার দৌলতখানে ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় মমতাজ (৪৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নজির ব্যাপারী বাড়ি থেকে মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে দৌলতখান থানা পুলিশ। নিহত মমতাজ ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী।
এ ঘটনায় অভিযুক্ত কাশেম ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মমতাজ বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করে এতে মমতাজ গুরুতর আহত হন। পরে গভির রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি করেন ।
মৃত্যুর ঘটনার পর থেকে অভিযুক্ত কাশেমের ছেলে ইকবাল পলাতক রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাশেম ও তার স্ত্রীকে রুজিনা বেগমকে পুলিশ হেফাজতে নিয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মমতাজ বেগমের মরদেহ উদ্ধার পুর্বক ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সন্দা সাড়ে ৭ টার দিকে মমতাজের দাফন সম্পন্ন করে তার পরিবার ৮ঃ০০ থানায় এসেছে । অভিযোগ লিখা হচ্ছে প্রচলিত আইন অনুযায়ী মামলা রুজু করা হবে।
তিনি আরো বলেন, এ ঘটনায় আবুল কাশেম ও রুজিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বাদী পক্ষের মামলার এজাহার অনুযায়ী কাশেম, রুজিনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন:

.jpg)





