ঝিনাইদহের মহেশপুরে গোয়াল ঘরের পানি গড়ানো নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিবেশীর মারধরে আব্দুল জব্বার (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার হুদা শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ওই গ্রামের সাইকেল মেকানিক আব্দুল জব্বারের গোয়াল ঘরের পানি গড়িয়ে বাড়ির সামনের রাস্তায় যায়। পানি গড়ানো নিয়ে প্রতিবেশী পলাশ হোসেনের সাথে আব্দুল জব্বারের বাক-বিতন্ডা হয়। এরই এক পর্যায়ে পলাশ ও তার পরিবারের লোকজন আব্দুল জব্বারকে মারধর করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত আব্দুল জব্বার শ্রীরামপুর গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে।
মহেশপুর থানার অফিসার ওসি আজাদ রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর সঙ্গে জড়িতদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:

.jpg)





