নেত্রকোনায় সরাসরি টাঙ্গাইল থেকে পরিচালিত শাহীন স্কুল নেত্রকোনা শাখার উদ্যোগে এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান, ‘স্পেলিং স্টার-২০২৬’ কেন্দ্রীয় পর্যায়ের বিজয়ীদের ক্রেস্ট ও সনদ বিতরণ এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে নেত্রকোনা পৌর শহরের জেলা পাবলিক হলে এই অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে এসইএফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীর মাঝে ছয় মাসের বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়া ‘স্পেলিং স্টার-২০২৬’ কেন্দ্রীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ২০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। একই সঙ্গে দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহীন স্কুল নেত্রকোনা শাখার পরিচালক জাহাঙ্গীর আলম ও মো. আবু ওয়াহীদ রেজাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
আরও পড়ুন:






